রাজনীতি, প্রশাসন ও করপোরেট নেতৃত্বে নারী
সাফল্যের চূড়ায় একজন নারী যখন পৌঁছে যান, পৃথিবী শুধু তাঁর অর্জন দেখে। কিন্তু তাঁর পেছনের কঠিন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম কেউ দেখতে চায় না। রাজনীতি, প্রশাসন বা করপোরেট-প্রতিটি ক্ষেত্রে নারীকে যোগ্যতার প্রমাণ দিতে হয়। নারীর পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমাজের প্রাচীন মনোভাব, যেখানে মেধার চেয়ে লৈঙ্গিক বিষয়কে বড় করে দেখা হয়। রাজনীতির মাঠে চরিত্রহানির অপপ্রচার, প্রশাসনের পুরুষতান্ত্রিক মানসিকতার অসহযোগিতা, করপোরেট বোর্ডরুমে কণ্ঠনিষ্ঠার উপেক্ষা-এসবই প্রতিদিনের লড়াই। তা ছাড়া ঘর ও সন্তান সামলানোর অদৃশ্য চাপ এক হাতে সামলেই নারী যেভাবে উভয় ক্ষেত্রে পরিবর্তন আনে, তা এক অনন্য কীর্তি।
নারীর প্রকৃত সাফল্য তখনই, যখন সব বাধা পেরিয়ে তিনি একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হয়ে ওঠেন। নারীর সাফল্য - মানে শুধু একটি পদ বা চেয়ার জয় নয়, বরং হাজারো বাঁকা হাসিকে তুচ্ছ করে মাথা উঁচু করে টিকে থাকার সেই অদম্য স্পর্ধা।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

Post a Comment