নেতৃত্বে নারী: রাজনীতি, প্রশাসন ও কর্পোরেট জগতে অবস্থান
সাফল্যের চূড়ায় যখন একজন নারী পৌঁছান, পৃথিবী কেবল তার সাফল্যই দেখে। কিন্তু কেউ সাফল্যের পেছনের দুর্বিষহ সময়গুলো দেখেনা। রাজনীতি, প্রশাসন কিংবা কর্পোরেটড়প্রতিটি ক্ষেত্রই একজন নারীর জন্য একেকটি রণক্ষেত্র। যেখানে কেবল যোগ্যতা দিয়ে পৌঁছানো যায় না, বরং প্রতিটি পদে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয় এক অসম লড়াইয়ে।
এই পথে নারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমাজের সেই পুরোনো দৃষ্টিভঙ্গি, যা আজও নারীর মেধার চেয়ে তার লিঙ্গকে বড় করে দেখে। রাজ-নীতির মাঠে নারীর চরিত্রে কাদা ছোড়াছড়ি, প্রশাসনের পুরুষতান্ত্রিক মানসিকতার অসহযোগিতা, কর্পোরেট বোর্ডরুমে নারীর কণ্ঠকে উপেক্ষা করা-এগুলো সবই তার নিত্যদিনের লড়াইয়ের অংশ। এই পেশাদার যুদ্ধের পাশাপাশি ঘর ও সন্তান সামলানোর যে অদৃশ্য চাপ, নারী এক হাতে সামলে উভয় ক্ষেত্রেই আমূল পরিবর্তন নিয়ে আসেন। এটাই তার প্রকৃত সাফল্য। তবে নারীর সর্বোচ্চ সাফল্য সেখানেই, যেখানে নারী সব বাঁধা ডিঙিয়ে একজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হয়ে ওঠেন। তখন তা কেবল তার ব্যক্তিগত বিজয় নয়, বরং আগামীর কয়েক প্রজন্মকে বদলে দেওয়ার শক্তি। নারীর সাফল্য মানে কেবল একটি চেয়ার জয় নয়, বরং হাজারো বাঁকা হাসিকে তুচ্ছ করে মাথা উঁচু করে টিকে থাকার সেই অবিনাশী স্পর্ধায় নারী নেতৃত্বের প্রকৃত জয়গান।
প্রজ্ঞা দাস, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

Post a Comment