kazitvnews24.com
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিক্ষার্থীদের কেমন কাটলো এবারের ঈদ।
news Link
ছিন্নমূলের হৃদয়ে ঈদের আনন্দ-
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে চারিদিকে জমকালো আলোর রোশনাই, নতুন পোশাক, সুস্বাদু খাবারের আয়োজন। কিন্তু শহরের এক কোণে, রেলস্টেশনের প্ল্যাটফর্মে, ফুটপাতে, ওভারব্রিজের নিচে, বস্তির আঁধারে একদল ছিন্নমূল মানুষের কাছে এ উৎসব শুধুই আরেকটি দিন যেখানে বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার জোগাড় করাই এ সকল মানুষদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের হাতে নেই নতুন পোশাক, নেই সুগন্ধি আতর, নেই সাজানো খাবারের থালা। উৎসবের আলোয় নিমজ্জিত এই শহরে, ছিন্নমূল মানুষদের কাছে, ঈদ তাদের জন্য শুধুই ক্ষুধার জ্বালা, অবহেলার বোঝা আর উপেক্ষার কঠিন বাস্তবতা। কিন্তু ঈদ হবার কথা ছিল একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব, যেখানে ধনী-গরিবের ব্যবধান মুছে গিয়ে সকলে আনন্দে মেতে উঠবে। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় উদ্যোগে ঈদের আনন্দ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছেও পৌঁছে দিতে হবে। মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সমাজের সামর্থ্যবানরা যদি তাদের পাশে দাঁড়ায়, তবে এই ঈদ সত্যিকার অর্থেই সবার জন্য আনন্দময় হয়ে উঠবে। বৈষম্যের দেয়াল ভেঙে কেবল নিজেদের জন্য ঈদ উদযাপনের নীতি থেকে বেরিয়ে সমাজের ছিন্নমূল অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানো ও তাদের মুখেও হাসি ফোটানোর দায়িত্ব গ্রহণ করতে হবে। তাহলেই ঈদ তার প্রকৃত সৌন্দর্যে উদ্ভাসিত হবে সবার জন্য সমানভাবে।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

Post a Comment