বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Online শপিং করুন এখন [Packly] তে এখানেই click করুন

গ্যাস সিলিন্ডারে সিন্ডিকেট

দৈনিক সংবাদ পত্রিকা,
ই পেপার

গ্যাস সিলিন্ডারে সিন্ডিকেট


রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস বর্তমান সময়ে অতিব গুরুত্বপূর্ণ চাহিদায় পরিণত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় হলো, এই অতি প্রয়োজনীয় জ্বালানিটি এখন এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের হাতে জিম্মি। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বাজারজুড়ে চলছে অতিরিক্ত দাম হাকানোর মহোৎসব। কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও বিক্রেতারা সাধারণ মানুষের থেকে অধিক মূল্য আদায় করে নিচ্ছেন।


কোনো কোনো ক্ষেত্রে মজুত থাকা সত্ত্বেও সাধারণ ক্রেতাদের কাছে গ্যাস নেই বলে অজুহাত দেয়া হচ্ছে। অথচ লোকচক্ষুর আড়ালে চড়া দামে রমরমা বিক্রি চলছে এসকল গ্যাস সিলিন্ডার। তদারকি ও জবাবদিহিতার অভাবে এই অরাজকতা এখন চরমে পৌঁছেছে, যা জনজীবনে নাভিশ্বাস তুলছে। জ্বালানি খাতের এই বিশৃঙ্খলা কেবল সাধারণ মানুষের আর্থিক ক্ষতিই করছে না, বরং পুরো বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে প্রতিনিয়ত।


এই অবস্থা চলতে থাকলে জ্বালানি খাতে ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। তাই গ্যাস সিলিন্ডারের এই সিন্ডিকেট ভাঙতে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।


প্রজ্ঞা দাস


23


42


Post a Comment

Previous Post Next Post