বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Online শপিং করুন এখন [Packly] তে এখানেই click করুন

নড়াইল-ঢাকা রুটে ট্রেন বাড়ান

নড়াইল-ঢাকা রুটে ট্রেন বাড়ান
দৈনিক সংবাদ পত্রিকা,
১৮ মার্চ ২০২৬ ইং
ই পেপার ভার্সন ক্লিক



পদ্মা সেতু রেল সংযোগ চালুর পর নড়াইলের মানুষের দীর্ঘদিনের এক স্বপ্ন বাস্তব হয়েছে। আগে যেখানে ঢাকা বাসে যেতে পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগত, সেখানে ট্রেনে এখন মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পৌঁছানো সম্ভব। পাশাপাশি ট্রেন অধিকতর নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের মাধ্যম। কিন্তু এই স্বস্তির পথও এখনও অনেকের জন্য সীমিত। কারণ দিনে মাত্র দুটি ট্রেন চলাচল করায় যাত্রীদের ভোগান্তি থেকেই যাচ্ছে। এই রুটে নড়াইল, লোহাগড়া ও কালিয়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার হাজারো মানুষ নিয়মিত বিভিন্ন প্রয়োজনে ঢাকামুখী।


টিকিটের তীব্র সংকট, অতিরিক্ত ভিড় এবং সীমিত সেবা, সব মিলিয়ে অনেকেই কাঙ্ক্ষিত সুবিধা থেকে


বঞ্চিত হচ্ছেন দি ঢোকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী, তাগিদে ছুটে চলা সাধারণ মানুষ অধিকাংশের জন্যই যাত্রা হয়ে উঠছে অনিশ্চয়তার। ফলে পদ্মা সেতু রেল সংযোগের এত বড় সম্ভাবনাটা অনেকের জন্য হতাশায় পর্যবর্ষিত হয়েছে। এই বাস্তবতায় নড়াইল-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো অতীব জরুরি। এতে মানুষের ভোগান্তি কমবে, কর্মসংস্থান বাড়বে, সুযোগের দরজা খুলবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ হবে সত্যিকার অর্থেই মানবিক ও আরও কার্যকর।


তাই বেনাপোল-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো কিংবা নতুন ট্রেন চালু করার মতো অতীব জরুরি ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।


প্রজ্ঞা দাস

Post a Comment

Previous Post Next Post