নড়াইল-ঢাকা রুটে ট্রেন বাড়ান
দৈনিক কালের কণ্ঠ পত্রিকা,
15.03.2026
ই পেপার ভার্সন ক্লিক
। রেল পদ্মা সেতু রেল সংযোগ চালুর পর । চালুর পর নড়াইলের নড়া মানুষের দীর্ঘদিনের এক এক স্বপ্ন বাস্তব হয়েছে। আগে যেখানে ঢাকায় বাসে যেতে পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগত, সেখানে ট্রেনে এখন মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পৌঁছানো সম্ভব। পাশাপাশি ট্রেন অধিকতর নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের মাধ্যম। কিন্তু এই স্বস্তির পথও এখনো অনেকের জন্য সীমিত। কারণ দিনে মাত্র দুটি ট্রেন চলাচল করায় যাত্রীদের ভোগান্তি থেকেই যাচ্ছে। এই রুটে নড়াইল, লোহাগড়া, কালিয়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার হাজারো মানুষ নিয়মিত বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাতায়াত করে থাকে। টিকিটের তীব্র সংকট, অতিরিক্ত ভিড় এবং সীমিত সেবা-সব মিলিয়ে অনেকেই কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া রোগী, ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থী কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা সাধারণ মানুষের জন্যও যাত্রা হয়ে উঠছে অনিশ্চয়তার। ফলে পদ্মা সেতু রেল সংযোগের এত বড় সম্ভাবনাটা অনেকের জন্য হতাশায় পর্যবসিত হয়েছে। এই বাস্তবতায় নড়াইল-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো অতীব জরুরি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ

Post a Comment