"ইডেন শাখায় তরুণ কলাম লেখক ফোরমের নেতৃত্বে তানজিলা ও প্রজ্ঞা"
প্রতিদিনের সংবাদ পত্রিকা প্রকাশিত
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
ই- পেপার ক্লিক
বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম হলো- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। যার ভিত্তি বা ইট গাঁথা হয়েছিল তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে। যা এখনো এক জ্বলন্ত নক্ষত্রের ন্যায় বাংলার বুকে আলো ছড়িয়ে যাচ্ছে। যেখানে তরুণদের ভাবনা, জ্ঞান, নীতি-নৈতিকতা, সময়সাপেক্ষিক চিন্তার পরিবর্তন ঘটে প্রতিনিয়তই। ফলে শিক্ষার্থীরা তথা তরুণ প্রজন্ম সমাজকে স্বচ্ছ আয়নার ন্যায় গোপন সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। আবার তাদের লেখালেখির দ্বারা সমাজের লোকদের চিন্তাশক্তি ও ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
এ তরুণ তারকারা লুকাইতো সত্যকে আকাশের বুকে রাঙিয়ে দেয় লেখালেখির এ আঙিনায় এসে। লেখালেখির এ আঙিনায় উদীয়মান উজ্জ্বল নক্ষত্রের অংশ হলো ইডেন মহিলা কলেজ শাখা। যা গত ২৪-২৫ কার্যবর্ষে উদীয়মান শাখা হিসেবে খ্যাতি লাভ করেছে। হাঁটি হাঁটি পা পা করে ইডেন কলেজের এই শাখাটি আজ ২৫-২৬ কার্যবর্ষে পদোন্নীত হয়েছে। যার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজের রসায়ন বিভাগের শির্ক্ষার্থী (২০-২১ সেশন ) এর তানজিলা রুমা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন (২২-২৩ সেশন ) অর্থনীতি বিভাগের প্রজ্ঞা দাস।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজিব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ইডেন মহিলা কলেজ শাখার দৃপ্ত ব্যক্তিত্ব তানজিলা রুমা ও প্রজ্ঞা দাসকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইডেন শাখা অদূর ভবিষ্যতে এক বিপ্লবী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি তানজিলা রুমা বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মতো একটি বুদ্ধিবৃত্তিক সংগঠনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে এক বিশাল সম্মানের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাই ফোরামের কেন্দ্রীয় নেতৃত্ব, উপদেষ্টা ও ইডেন শাখার সকল সদস্যদের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। লেখালেখির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য। আমি চেষ্টা করবো ইডেন শাখাকে আরো সক্রিয়, ঐক্যবদ্ধ ও সৃষ্টিশীল করে তোলার।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস বলেন, ‘ফোরামের সঙ্গে আমার পথচলা এক আত্ম-অনুসন্ধানের যাত্রা। আজ এই দায়িত্ব আমাকে যে বিশ্বাসে অর্পণ করা হয়েছে, তা আমার কাছে এক অনুপ্রেরণার উৎস। আমি চাই, ইডেন শাখাকে এমন একটি জায়গায় নিতে, যেখানে তরুণ লেখকেরা শুধু নিজেদের প্রকাশের সুযোগই পাবে না, বরং শিখবে, যুক্তি দিবে, বিশ্লেষণ আর মানবিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে পরিবর্তন করবে সমাজকে। লেখালেখি শুধু নান্দনিকতার প্রকাশ নয়, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবেও প্রতিষ্ঠা করতে চাই। আমরা একসাথে এমন এক লেখক সমাজ গড়ে তুলতে চাই, যারা কলমের মাধ্যমে চিন্তা, বিবেক ও ন্যায়ের লড়াইয়ে নেতৃত্ব দেবে।’
ইডেন মহিলা কলেজ শাখার নতুন এই নেতৃত্ব ফোরামের কর্মযজ্ঞে নতুন গতি আনবে, এমন প্রত্যাশা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতারাও। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের চিন্তা, ভাষা ও লেখনীকে সঠিক দিকনির্দেশনা দিতে এই শাখা আগামী দিনে হবে এক অনুপ্রেরণার মশাল।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনের ধারায়”-এ প্রতিপাদ্যটিকে আঁকড়ে ধরে সুদূর ভবিষ্যতে অনন্য এক রূপদান করবে বলে আশা করা যায়।
চিন্তাচেতনা, সমাজভাবনা, ও মানবিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে ইডেন মহিলা কলেজ শাখার নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নতুন সভাপতি তানজিলা রুমা ও সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাসের নেতৃত্বে ফোরামে শুরু হলো এক নতুন দিগন্ত। যেখানে কলমই হবে প্রতিবাদের অস্ত্র, আর তরুণরা হবে যুদ্ধের বর্ম।

Post a Comment