বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Online শপিং করুন এখন [Packly] তে এখানেই click করুন

গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা দরকার:

 kazitvnews24.com,

23 may 2025

E paper  

 

গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা দরকার:


 

বাংলাদেশের গ্রামাঞ্চলে, ধানখেতের পাশে, মাটির পথে, লুকিয়ে আছে অগণিত শিশুর ডাক্তার, প্রকৌশলী কিংবা দেশ পরিচালনায় একজন সুদক্ষ কারিগর হওয়ার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নগুলো প্রায়শই ভেঙে চুরমার হয় জরাজীর্ণ স্কুলের দেয়ালে, শিক্ষকের অভাবে আর ডিজিটাল শিক্ষার দুর্লভতায়। গ্রামের অনেক স্কুলে শ্রেণিকক্ষের পরিবর্তে আছে ফুটো ছাউনি, যেখানে বর্ষার পানি গড়িয়ে পরে, আর শীতের হিমেল হাওয়া শিক্ষার্থীদের কাঁপিয়ে তোলে। দূরবর্তী গ্রামে স্কুলে যেতে কয়েক কিলোমিটার পথ হাঁটতে হয়, যা শিশুদের শারীরিক ও মানসিক শক্তি নিঃশেষ করে। শিক্ষকের ঘাটতি পাঠদানকে বিঘ্নিত করে, আর ইন্টারনেট বা কম্পিউটারের মতো আধুনিক শিক্ষার সরঞ্জাম তো গ্রামীণ শিক্ষার্থীদের কাছে অলীক স্বপ্ন । এই ঘাটতিগুলো শুধু শিক্ষার্থীদের সম্ভাবনাকে সীমিত করছে না, গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করছে। শিক্ষার অভাবে দক্ষ কর্মশক্তি তৈরি ব্যাহত হচ্ছে, যা গ্রাম থেকে শহরে অভিবাসন বাড়াচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে। ফলে, বাংলাদেশের উন্নয়নশীল থেকে উন্নত দেশে রূপান্তরের পথও কণ্টকাকীর্ণ হচ্ছে। এঅবস্থায় গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ এখন শুধু নৈতিক দায় নয় , বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন। এই বরাদ্দ আধুনিক শ্রেণিকক্ষ, প্রশিক্ষিত শিক্ষক, বিজ্ঞান ল্যাবরেটরি, এবং ডিজিটাল শিক্ষার সুযোগ নিশ্চিত করবে।যা শিক্ষার্থীদের মেধাকে প্রস্ফুরিত করে, তাদেরকে ভবিষ্যত বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরিত করবে। গ্রামীণ শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতিও অসম্পূর্ণ থেকে যাবে। গ্রামীণ শিক্ষার্থীদের অবহেলা, রাষ্ট্রের লজ্জা। তাদের স্বপ্নের পাখা মেলে দেওয়ার জন্য ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ বাজেট বরাদ্দ অতীব জরুরী। এটি শুধু শিক্ষার্থীদের জীবন বদলাবে না, বাংলাদেশকে বিশ্ব মঞ্চে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রজ্ঞা দাস 

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ 

ইডেন মহিলা কলেজ

Post a Comment

Previous Post Next Post