বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Online শপিং করুন এখন [Barmon Shop] তে এখানেই click করুন

নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষার্থীদের ভাবনা

 প্রতিদিনের সংবাদ পত্রিকা,

০৬ এপ্রিল, ২০২৫

নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল হোক

 Link Click 


 

নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল হোক

নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। যা কেবল আইনের পাতায় সীমাবদ্ধ থাকবে না বরং সমাজের প্রতিটি স্তরে অপরাধীর মনে ভয় সৃষ্টি করবে। আইনের প্রয়োগ হবে দৃষ্টান্তমূলক; যেখানে ন্যায়বিচার হবে দৃশ্যমান ও দৃঢ়। তবে শুধু শাস্তিই সমাধান নয়, প্রয়োজন মানসিক বিপ্লব। নারীদেরও সচেতন হতে হবে নিজেদের নিরাপত্তা রক্ষায়। আত্মরক্ষামূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত, যাতে তারা যেকোনো পরিস্থিতিতে আত্মরক্ষা করতে সক্ষম হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

প্রজ্ঞা দাস

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।

নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষার্থীদের ভাবনা

নারীর প্রতি সহিংসতা রোধে শুধু কঠোর শাস্তি প্রয়োগই যথেষ্ট নয়; বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তন এবং রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, উম্মে সাবাইনা সুলতানা

 

নারীর প্রতি বৈষম্য দূর হোক

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ধর্ষণ প্রতিরোধে এখন আন্দোলন করতে হয়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আজও নারীরা সমাজের প্রায় সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার ও অবহেলিত। এর স্পষ্ট উদাহরণ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট। এখনো অনেক শিক্ষার্থীকে গণরুমে গাদাগাদি করে থাকতে হয়, যা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কাম্য নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি এবং নারীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মোছা. ইসমা খাতুন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

শুধু সচেতনতা নয়, চাই কার্যকর আইন প্রয়োগ

নারীর নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে কেবল সচেতনতা যথেষ্ট নয়; এর জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সমাজে নারীর প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করা জরুরি। বিশেষ করে ধর্ষণের শিকার নারীর ওপর দোষ চাপানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণের ক্ষেত্রে প্রায়ই নারীর চলাফেরাকে দায়ী করা হয়। নারীর সচেতনতা ও শালীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার আগে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত। হল ব্যবস্থাপনায় নারীরা বৈষম্যের শিকার হন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। প্রশাসনকে মেয়েদের হল ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখে নিয়ম-কানুন প্রণয়ন করতে হবে। সর্বোপরি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, যা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রুনা লায়লা

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল হোক

নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। যা কেবল আইনের পাতায় সীমাবদ্ধ থাকবে না বরং সমাজের প্রতিটি স্তরে অপরাধীর মনে ভয় সৃষ্টি করবে। আইনের প্রয়োগ হবে দৃষ্টান্তমূলক; যেখানে ন্যায়বিচার হবে দৃশ্যমান ও দৃঢ়। তবে শুধু শাস্তিই সমাধান নয়, প্রয়োজন মানসিক বিপ্লব। নারীদেরও সচেতন হতে হবে নিজেদের নিরাপত্তা রক্ষায়। আত্মরক্ষামূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত, যাতে তারা যেকোনো পরিস্থিতিতে আত্মরক্ষা করতে সক্ষম হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

প্রজ্ঞা দাস

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।

নৈতিক ও মানবিক মূল্যবোধ দরকার

ধর্ষণ প্রতিরোধে সর্বপ্রথম সামাজিক সচেতনতা জরুরি। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়বে। নারীর প্রতি সহিংসতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, সংস্কৃতির নামে অপসংস্কৃতির অনুপ্রবেশ রোধ করাও জরুরি। পর্নোগ্রাফি রোধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে হবে। পাবলিক ট্রান্সপোর্টগুলোতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে, যাতে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা যায়।

বুশরা

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।

Post a Comment

Previous Post Next Post