বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Online শপিং করুন এখন [Packly] তে এখানেই click করুন

ফিটনেসবিহীন যানবাহন

 দৈনিক জনকণ্ঠ পত্রিকা,

প্রকাশিত: ২০:০৫, ২৮ মার্চ ২০২৫

e paper Click 


 

বাংলাদেশে ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল, ব্যস্ত সড়ক, আর ভয়াবহ যানজট। এ উচ্ছ্বাসের মাঝেই এক ভয়ংকর চিত্র বারবার দেখা যায়। তা হলো ফিটনেসবিহীন, পুরনো, ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপট। বছরের পর বছর গ্যারেজে পরে থাকা কিংবা সচল থাকার ন্যূনতম মানদণ্ড হারানো এসব বাস, ট্রাক, মাইক্রোবাস, এমনকি নসিমন-করিমন পর্যন্ত রঙের প্রলেপ লাগিয়ে নামিয়ে দেওয়া হয় সড়কে। এসব যানবাহন শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় না, বরং যাত্রীদের জীবনের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এর পরিণতি হয় ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা কিংবা সড়কে দীর্ঘ যানজটে। তাই এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায়, এ ধরনের উদাসীনতা ও সড়কে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে শুধু দুর্ঘটনা বাড়াবে না, বরং ঈদ আনন্দকে শোকে পরিণত করবে। তাই সড়কে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য বন্ধ করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

Ezoic

প্রজ্ঞা দাস
ইডেন মহিলা কলেজ

Post a Comment

Previous Post Next Post