খবরের কাগজ প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:১৭ পিএম
খবরের কাগজ প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:১৭ পিএম
প্রকৃত নিম্ন আয়ের মানুষ লাইনে দাঁড়িয়েও বঞ্চিত হচ্ছেন, আর কালোবাজারে সেই পণ্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এমনকি বিতরণকেন্দ্রে অনিয়মিত সরবরাহ, তথ্য গোপন করা এবং স্বজনপ্রীতি বর্তমান সময়ে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রকৃত নিম্ন আয়ের মানুষ প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদি এই অনিয়মের সংস্কৃতি রোধ করা না যায় তাহলে শুধু গরিব মানুষের হক নষ্ট হবে তাই নয়, সরকারের এই জনকল্যাণমূলক কর্মসূচি আস্থার সংকটে পড়বে। এই অবস্থায় টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ
proggadas2005@gmail.com
Post a Comment