দৈনিক ডেল্টা টাইমস নিউজ,
অনলাইন জুয়া : হুমকির মুখে পুরো একটি প্রজন্ম
প্রজ্ঞা দাস:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২:১৭ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ১:০৫ পিএম
সমাজের অভ্যন্তরে
বহু সংকট নীরবে শিকড় বিস্তার করে, যা কখনো কখনো ধ্বংসের মহাপ্রলয় ডেকে
আনে। অনলাইন জুয়া ঠিক এমনই এক আধুনিক দুর্যোগ, যা সমাজকে ধ্বংসের প্রান্ত
সীমায় ঠেলে দিচ্ছে। সমাজ ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্র বা বন্দুকের গর্জনের
প্রয়োজন নেই; শুধু একটি মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট। তথাকথিত
প্রযুক্তিগত উৎকর্ষতার আড়ালে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এক ভয়ংকর ফাঁদ তৈরি
করেছে, যেখানে একবার প্রবেশ করলে মুক্তির পথ প্রায় অসম্ভব হয়ে ওঠে।
অভ্যস্ততা, আসক্তি এবং দ্রুত অর্থ উপার্জনের লোভ এক অনিবার্য সামাজিক
সংকটের জন্ম দিয়েছে। এটি শুধু একটি আসক্তি নয়, এটি চারপাশের মানুষকে
নিঃশেষ করে দেওয়া এক সর্বগ্রাসী আগুন, যেখানে পুড়ছে নৈতিকতা, মূল্যবোধ,
আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক বন্ধন।
বিশেষত তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও কর্মজীবীদের একটি বড় অংশ আজ এই অন্ধকার জগতে নিমজ্জিত। অনলাইন বেটিং, ক্যাসিনো গেম, স্পোর্টস বেটিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচালিত জুয়ার জালে আটকে পড়ছে হাজারো মানুষ। যে যুবসমাজ দেশের ভবিষ্যৎ, তারা এখন অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ। অনলাইন জুয়ার আগ্রাসন এমন এক মহামারী পর্যায়ে পৌঁছেছে, যা টের পাওয়ার আগেই পরিবার ধ্বংস হয়, সম্পদ শেষ হয়ে যায়, যুবক নিঃস্ব হয়, আত্মহত্যা বাড়ে, অপরাধের হার আকাশ ছোঁয়। যারা একবার এই ফাঁদে পড়ে, তাদের জীবনযাত্রার অর্থ হারিয়ে যায়, স্বপ্ন ধ্বংসস্তূপে পরিণত হয়, সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
ইন্টারনেটের সহজলভ্যতা এবং স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের সুযোগ নিয়ে অনলাইন জুয়া আজ ঘরে ঘরে প্রবেশ করেছে। এক ক্লিকেই তরুণরা ঢুকে পড়ছে জুয়ার জগতে। এটি মূলত ডিজিটাল মাধ্যমে পরিচালিত এক ধরনের বাজি বা বেটিং ব্যবস্থা, যা অনলাইনে ক্যাসিনো, পোকার, রুলেট, স্পোর্টস বেটিং কিংবা ভার্চুয়াল লটারির মতো নানা রূপে বিস্তার লাভ করেছে। গ্লোবাল অনলাইন বেটিং মার্কেট বর্তমানে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশও একটি লক্ষণীয় অংশীদার। এদেশে আন্তর্জাতিক জুয়া সাইটগুলো VPN, ক্রিপ্টোকারেন্সি এবং মোবাইল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে তরুণদের আকৃষ্ট করছে। প্রথমে তরুণদের বিনামূল্যে ‘ওয়েলকাম বোনাস’ দিয়ে প্রলুব্ধ করা হয়, তারপর গেম বা বাজির প্রথম দিকে কিছু অর্থ জেতানো হয়, যেন তারা মনে করে এটি সহজে টাকা উপার্জনের একটি মাধ্যম। ধীরে ধীরে আসক্তি বাড়ানোর পর, খেলোয়াড় তার নিজের টাকা বিনিয়োগ শুরু করে এবং একসময় নিঃস্ব হয়ে পড়ে। তারা ব্যাংক লোন নেয়, পরিবার ও বন্ধুদের কাছ থেকে ধার চায় এবং যখন কেউ টাকা দিতে অস্বীকার করে, তখন তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অনেকেই হতাশার বসবর্তী হয়ে আত্মহত্যার পথও বেছে নেয়।
এই অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা না থাকায় এটি আরও বিস্তৃত হচ্ছে। বাংলাদেশে প্রচলিত আইনে জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ১৮৬৭ সালের ‘Public Gambling Act’ অনুসারে জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। তাছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনেও সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে সমস্যার মূল জায়গা হচ্ছে আইন প্রয়োগের সীমাবদ্ধতা।
অনলাইন জুয়া দৃশ্যমান কোনো ক্যাসিনো বা জুয়ার আসরের মতো নয়, বরং এটি ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়, যা প্রচলিত আইনের আওতায় আনতে কঠিন। আইন প্রয়োগকারী সংস্থার সীমিত প্রযুক্তিগত দক্ষতার কারণে এসব প্ল্যাটফর্ম বন্ধ করা সম্ভব হচ্ছে না। সরকার অনলাইন বেটিং ও ক্যাসিনো সংক্রান্ত ওয়েবসাইট বন্ধে পদক্ষেপ নিলেও VPN ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এগুলো সহজেই চলছে। ফলে শুধু নিষেধাজ্ঞা নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিজিটাল অপরাধ দমন কৌশলী ও দক্ষ করে তোলাই একমাত্র কার্যকর উপায়। পাশাপাশি যারা জুয়ার বিজ্ঞাপন চালায়, তাদের শাস্তির আওতায় আনতে হবে।
তরুণদের জন্য সঠিক অর্থ উপার্জনের পথ তৈরি করতে হবে। উদ্যোক্তা কর্মসূচি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন প্রকল্প বাড়াতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও এই সংকট রোধ করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষামূলক কার্যক্রম চালু করা, মিডিয়ায় প্রচার বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতন করতে হবে। সমাজের সব স্তরের মানুষকে বোঝাতে হবে যে শর্টকাট পথে টাকা উপার্জন সম্ভব নয়; আর যদি তা হয়ও, সেটি সাময়িক এবং ভবিষ্যতে তার ফলাফল ভয়াবহ হতে পারে।
অনলাইন জুয়া বাংলাদেশের জন্য এক প্রচ্ছন্ন মহামারী ও সামাজিক ধ্বংসের সূতিকাগার। এটি সমাজের অর্থনৈতিক কাঠামো, পারিবারিক বন্ধন ও যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে বাংলাদেশ এক জুয়াড়ি জাতিতে পরিণত হবে এবং আগামী প্রজন্ম একটি মূল্যবোধহীন, নৈতিকতা-শূন্য, হতাশাগ্রস্ত সমাজে পরিণত হবে। তাই রাষ্ট্রের উচিত শুধু আইন প্রয়োগ নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পুনর্জাগরণের মাধ্যমে এই সর্বনাশা জুয়ার অন্ধকার নির্মূল করা। এটি পুরো জাতির স্বার্থ ও সুরক্ষার প্রশ্ন।

লেখক : শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ।
ডেল্টা টাইমস/প্রজ্ঞা দাস/সিআর/এমই

Post a Comment